কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল ঝড়ের পর জ্বলে উঠল মক্কার আকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কা নগরীতে প্রবল বেগে ঝড় ও ভারি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে টানা বর্ষণও হয়েছে। এতে নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যায়। এ সময় বজ্রপাত আঘাত হানে মক্কার একটি হোটেলে।

মঙ্গলবার (২২ আগস্ট) মক্কা নগরীতে শুরু হওয়া দমকা হাওয়া, ভারি বৃষ্টিপাতের মধ্যেই আইকনিক ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলের চূড়ায় বজ্রপাতের ঘটনা। ওই সময় ঘটনাটি মোবাইলে ধারণ করেন হেরেম শরিফে থাকা মুসল্লিরা।

দেশটির আবহাওয়া সূত্র জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় মক্কা নগরীতে। এদিন ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আকস্মিক এ বন্যার কারণে সতর্কতা জারি করেছে প্রশাসন। সেই সঙ্গে বন্যায় আটকা পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শক্তিশালী ঝড়ের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনায় বোঝা গেছে বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরাহযাত্রীকে বাতাসের তোড়ে পড়ে উড়ে যেতে দেখা যায়।

এ ছাড়াও ভিডিওগুলোতে, ঝড়ের তীব্রতায় জেদ্দার উত্তর-পূর্বে আসফান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার মতো ঘটনাও দেখা যায়।

এর আগে, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার অবস্থার বিবরণ দিয়ে সতর্কতা জারি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X