শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

কাবা শরীফে তীব্র ঝড়ে উড়িয়ে নিচ্ছে মুসল্লিদের, ভিডিও ভাইরাল

ঝড়ের কবলে পড়েন মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত মুসল্লিরা। ছবি: সংগৃহীত
ঝড়ের কবলে পড়েন মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত মুসল্লিরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কা ও জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ আগস্ট) ঝড়ের পাশাপাশি ভয়ংকর বজ্রপাতেরও সৃষ্টি হয়। এতে বিভিন্ন স্থানে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এর বেশকিছু ভিডিও। এতে দেখা যায়, মক্কা শরীফে নামাজরত মুসল্লিদের তীব্র ঝড় উড়িয়ে নিচ্ছে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শক্তিশালী ঝড়ের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনায় বোঝা গেছে বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরাহযাত্রীকে বাতাসের তোড়ে পড়ে উড়ে যেতে দেখা যায়।

এ ছাড়াও ভিডিওগুলোতে, ঝড়ের তীব্রতায় জেদ্দার উত্তর-পূর্বে আসফান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার মতো ঘটনাও দেখা যায়।

এর আগে, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার অবস্থার বিবরণ দিয়ে সতর্কতা জারি করে।

এদিকে মদিনা, মক্কা, আসির, জাযান এবং আল বাহারের মতো অঞ্চলগুলোতে তীব্র বাতাসের সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

দেশটির বিখ্যাত আবহাওয়া বিশেষজ্ঞ আবদুল্লাহ আল ওসাইমি জানিয়েছেন, ‘এ ধরনের আবহাওয়া মূলত শরৎ ঋতু শুরু হওয়ার ইঙ্গিত দেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X