কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। পুরোনো ছবি।
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। পুরোনো ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ভয়ানক হামলার জবাবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে হুথিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X