কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ
আরও ৩২ মৃত্যু

প্রজন্মের সবচেয়ে বড় মানবিক ব্যর্থতার নাম গাজা

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি: আলজাজিরা
গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি: আলজাজিরা

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় গাজার খান ইউনিসে একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। বৃহস্পতিবার গাজাজুড়ে চালানো এসব হামলায় অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে।

আল জাজিরার গাজাস্থ প্রতিবেদকরা জানিয়েছেন, এর আগেও খান ইউনিসের দক্ষিণাঞ্চলে উদ্বাস্তুদের তাবুতে চালানো এক হামলায় আরেকটি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা এসব হামলাকে ‘ইচ্ছাকৃত’ এবং বেসামরিক ও মানবিক অবকাঠামোর ওপর ‘নির্বিচারে হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।

একযোগে ১২টি আন্তর্জাতিক সহায়তাদানকারী সংস্থা বলছে, গাজা এখন ‘আমাদের প্রজন্মের অন্যতম বড় মানবিক ব্যর্থতার প্রতীক’ হয়ে উঠেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানাচ্ছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের অনেককেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত এক হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০’র বেশি মানুষ বন্দি হয়ে গিয়েছিলেন। এরপর থেকেই গাজায় চলছে এই ভয়াবহ যুদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X