কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ
আরও ৬৪ মৃত্যু

গাজায় এখনই খাদ্য প্রয়োজন: ডব্লিউএফপি

তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ছবি: আলজাজিরা
তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ছবি: আলজাজিরা

ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বসতবাড়ি, তাঁবুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে। খবর আলজাজিরার।

গাজার পূর্বাঞ্চলের তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ‘গাজায় এখনই খাদ্য প্রয়োজন। কারণ সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না।

আলজাজিরার গাজা প্রতিনিধি জানান, টানা হামলা আর খাদ্যসংকটে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে অপহরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X