কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সীমান্তবর্তী ইরানে বিস্ফোরণ নিয়ে কী জানা গেল

ইরানের বন্দরে বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
ইরানের বন্দরে বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১১৫ জন আহত হয়েছে। বন্দরটি পাকিস্তানের তাফতান সীমান্ত থেকে নিকটবর্তী এলাকায় অবস্থিত।

শনিবার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে এক কিলোমিটারের বেশি দূরের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১৫ জন আহত হয়েছেন।

ইরানের বার্তাসংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর হলো বন্দর আব্বাস। এটি হোরমোজগান প্রদেশে অবস্থিত। বন্দরটি দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয়।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, রাজাঈ বন্দরের কনটেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার ফলে জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং অন্যরা এলাকাটি খালি করার চেষ্টা করছেন।​

প্রদেশের বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ বলেন, বন্দরের ডকে এ বিস্ফোরণ ঘটেছে। আমরা আগুণ নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।​

ইরানের রাজাঈ বন্দর মূলত কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তবে বন্দরটিতে তেল ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে, যা বিস্ফোরণের পর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।​

উল্লেখ্য, বন্দর আব্বাস ও পাকিস্তানের নিকটতম ইরানি সীমান্ত ক্রসিং হলো মিরজাভেহ। এটি মাইল ৭২ বর্ডার ক্রসিং নামেও পরিচিত। মিরজাভেহ জাহেদান থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং মিরজাভেহ শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। লজিস্টিক ক্লাস্টার অনুসারে, পাকিস্তানে এই সীমান্তটি তাফতান সীমান্ত নামে পরিচিত। এটি দুই দেশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X