কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আকাশে নতুন চাঁদ। প্রতীকী ছবি
আকাশে নতুন চাঁদ। প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ঈদুল আজহা ৫ জুন হতে পারে। এর একদিন আগে ৫ জুন আরাফার দিবস পালিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পড়বে ৬ জুন, যেদিন ঈদুল আজহা উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে ক্যাবিনেট ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে— ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন)—সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে এই ঈদ উদযাপিত হয়।

এদিন হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও কোরবানির আত্মত্যাগের বিষয়টি মুসলমানরা স্বরণ করেন। এছাড়া এই দিনে আল্লাহর নামে পশু কোরবানি দেন এবং গরিব-দুঃখীর মাঝে মাংস বিতরণ করেন। এটি মুসলমানদের ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের অনন্য শিক্ষা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১০

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১১

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৩

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৫

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৬

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৭

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

২০
X