কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৭:৫৮ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল

শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় অন্তত ২০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ছবি: সংগৃহীত
শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় অন্তত ২০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ছবি: সংগৃহীত

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় অন্তত ২০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় আকারের সামরিক অভিযান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রগুলো।

হামলার টার্গেটে ছিল সিরিয়ার দক্ষিণাঞ্চল, রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকা ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো। দক্ষিণ দারা প্রদেশের মোথবিন ও ইজরার গ্রামের আশপাশে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। দামেস্ক শহরের হারাস্তা ও আল-তাল এলাকায় সাতটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

উত্তর সিরিয়ার হামা প্রদেশের শাথা গ্রাম ও লাটাকিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নেও হামলা চালানো হয়, যেটি আগেও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হারাস্তার এক হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

সিরীয় নিরাপত্তা সূত্র শাফাক নিউজকে জানায়, হামলাগুলো মূলত সিরীয় গোয়েন্দা বিভাগের অধীনস্থ ইউনিটগুলোর ব্যবহৃত স্থাপনায় চালানো হয়েছে। এই ইউনিটগুলোর সম্প্রতি সুইদা অঞ্চলে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা সিরিয়ার ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে।

তবে এই হামলাগুলোর ব্যাপক প্রভাব নিয়ে এখনো সিরীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১১

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১২

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৩

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৪

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৫

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৬

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৭

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৮

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৯

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

২০
X