কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের আশ্বাসে সিরিয়ায় বিশ্বব্যাংকের তৎপরতা

সৌদি যুবরাজের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাত মেলাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাত মেলাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বব্যাংক। গৃহযুদ্ধের কারণে দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ থাকা কার্যক্রম এবার আবার চালু হচ্ছে।

শনিবার (১৭ মে) কুর্দিস্তান২৪ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরীয় কোনো প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। তিনি আহমেদ আল শারাকে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়ার আহ্বান জানান।

পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি শারাকে বলেছি, আশা করি তুমি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, যখন তোমার অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল হবে। সে ‘হ্যাঁ’ বলেছে, তবে এখনো অনেক কাজ বাকি।

এই বৈঠকের পরপরই সিরিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম শুরুর ঘোষণা আসে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাংক দেশটির সঙ্গে সব ধরনের উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দেয়। ফলে উন্নয়ন ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা থেকে বঞ্চিত ছিল সিরিয়া।

বিশ্বব্যাংক জানিয়েছে, সৌদি আরব ও কাতারের পক্ষ থেকে সিরিয়ার হয়ে প্রায় ১৫.৫ মিলিয়ন ডলার বকেয়া ঋণ পরিশোধ করার পর তারা নতুন করে সিরিয়ায় কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সংঘাতের পর সিরিয়া এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে। নতুন সরকারের সঙ্গে আমাদের প্রথম প্রকল্প হবে দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন। এই সহায়তা কেবল সিরিয়াকে নয়, গোটা অঞ্চলকেও স্থিতিশীল করতে ভূমিকা রাখবে।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় একে একে তুলে নেওয়া হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। বিশ্বব্যাংকের উদ্যোগকে অনেকেই এই নতুন কূটনৈতিক পরিবেশের প্রতিফলন হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X