কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মক্কার ঢোকার আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত সৌদির

পবিত্র কাবা চত্বর। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা চত্বর। ছবি : সংগৃহীত

হজের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার জন্য তাদের ফেরত পাঠানো হয়েছে।

রোববার (০১ জুন) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় দুলাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এসব মুসল্লি বিনা অনুমতিতে হজ করার পরিকল্পনার অভিযোগে তাদের বের করে দিয়েছে।

সরকার হজে ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করেছে। গত বছরের প্রচণ্ড গ্রীষ্মের তাপে প্রায় এক হাজার ৩০০ জনের মৃত্যুর ঘটনায়ও অনেকাংশে এই অননুমোদিত হজযাত্রীদের দায়ী করা হয়েছে। এই ব্যাপক বহিষ্কারের বিষয়টি হজ পালনে মানুষের আগ্রহের পাশাপাশি অননুমোদিত হজযাত্রার বিশালতা প্রকাশ করে।

বর্তমানে মক্কায় আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী দিনগুলোতে আরও অনেকে আসবেন বলে আশা করা হচ্ছে। সৌদি নিয়ম অনুসারে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারীদের জন্য ৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এই নীতি সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

মক্কায় একটি সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, তারা দুলাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে অনুমতি ছাড়া শহরে প্রবেশে থেকে বিরত রেখেছেন। নিয়ম অনুযায়ী, এমনকি বছরব্যাপী মক্কায় বসবাসকারীদেরও হজ্জ পালনের জন্য অনুমতি প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, হজের নিয়ম লঙ্ঘনের জন্য ২৩ হাজারের বেশি জনেরও বেশি সৌদি বাসিন্দার উপর জরিমানা আরোপ করা হয়েছে এবং ৪০০টি হজ্জ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

সৌদি কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রী আমাদের দৃষ্টিতে রয়েছেন, এবং যারা নিয়ম অমান্য করবে, তারা আমাদের হাতে ধরা পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X