কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।

বুধবার (০৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনি বলেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পরামাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষ্যে এ প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার বিশ্বাস এবং ‘আমরা পারি’ নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি এই ভাষণ ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ১৯৮৯ সালের মৃত্যুর স্মরণে দিয়েছেন।

খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি স্বাধীনতার সাধনার জন্য মূল বিষয়। স্বাধীনতা মানে আমেরিকা এবং আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষা না করা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের ‘শতভাগ বিপক্ষে’।

তিনি বলেন, কিছু লোক মনে করে যুক্তিবাদিতা মানে আমেরিকার কাছে মাথা নত করা এবং দমনকারী শক্তির কাছে আত্মসমর্পণ করা; এটি যুক্তিবাদিতা নয়। ইরানের সমৃদ্ধকরণ থাকবে কি না, তাতে আপনার কেন হস্তক্ষেপ করার? আপনার কোনো কথা বলার অধিকার নেই।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, তেহরান দেশের বৈজ্ঞানিক এবং পারমাণবিক অধিকার ত্যাগ করবে না, তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাই গণবিধ্বংসী অস্ত্র ছড়াচ্ছে এবং মারাত্মক অস্ত্র দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X