কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার হজে সৌদির রাষ্ট্রীয় অতিথি কতজন?

তাওয়াফরত অবস্থায় হাজিরা। ছবি : সংগৃহীত
তাওয়াফরত অবস্থায় হাজিরা। ছবি : সংগৃহীত

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক… ধ্বনিতে মুখরিত মিনার উপত্যকা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫ লাখের বেশি হাজি এ প্রান্তে উপস্থিত হয়েছেন। বুধবার (০৪ জুন) তাদের উপস্থিতির মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। এবারও ১০০ দেশের দুই হাজারের বেশি রাষ্ট্রীয় অতিথি রয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিখুঁত ও নিরবচ্ছিন্ন প্রস্তুতির ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে হাজিদের আগমন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে পবিত্র হজের আনুষ্ঠানিক সূচনার দিন (ইয়ামুত তারওইয়া) হাজিরা মিনায় পৌঁছেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এবছর হজে অংশ নিচ্ছেন এক দশমিক ৪৭ মিলিয়নের বেশি আন্তর্জাতিক হাজি। এছাড়া তাদের সাথে আরও বিপুল সংখ্যক স্থানীয় হাজিও যোগ দিয়েছেন। এবার ১০০টি দেশের দুহাজার ৪৪৩ জন সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি রয়েছেন। এসব হাজি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে হজ পালনে এসেছেন।

মঙ্গলবার মক্কায় পৌঁছানো হাজিরা প্রথমে তাওয়াফ আল কুদুম (আগমনের তাওয়াফ) পালন করেন। এরপর তারা মিনার উদ্দেশে যাত্রা করেন, যেখানে তারা তারওইয়ার দিবসের দিন ও রাত কাটান। নবী মুহাম্মদ (সা.)-এর ঐতিহ্য অনুসরণ করে হাজিরা এখানে ইবাদতে মগ্ন থাকেন এবং বৃহস্পতিবার আরাফার ময়দানে অবস্থানের (ওকুফ) প্রস্তুতি নেন।

সৌদি গেজেট জানিয়েছে, মিনায় হাজিদের পৌঁছাতে আট হাজারের বেশি বাস প্রস্তুত রাখা হয়েছে। এসব বাস মক্কার বিভিন্ন আবাসন কেন্দ্র থেকে তাদের নিয়ে এনেছে। হাজিদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে কাজ করছে সৌদি আরবের শতাধিক সংস্থা এবং দুই লাখ ৫০ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী। হাজিদের চলাচল ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও ড্রোন নজরদারি ব্যবস্থা।

চলতি বছর হজ পালিত হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। গরমে আক্রান্ত হওয়ার ঝুঁকি রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং পানি পান, হালকা রঙের হালকা পোশাক পরিধান ও রোদ থেকে নিজেকে রক্ষার ব্যাপারে সতর্ক করেছে। হাজিদের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি রোদের সংস্পর্শ এড়াতে এবং গরম পিচে হাঁটা ও অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X