কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রিয়াদ ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত-ইউএইর উসকানিমূলক কর্মকাণ্ডকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য লাল রেখা হিসেবে অভিহিত করে চরম হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে রিয়াদ দ্বিধা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কড়া বার্তা দেয়। সংবাদমাধ্যম রয়টার্স ও আল অ্যারাবিয়া জানায়, ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত থেকে আসা দুটি অস্ত্রবাহী জাহাজে সম্প্রতি সীমিত বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোটের অনুমতি ছাড়াই হাদরামাউত ও মাহরা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে ভারী অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করছিল আমিরাত। এর প্রেক্ষিতেই ওই অভিযান চালানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের এমন পদক্ষেপ ইয়েমেনের বৈধ সরকার পুনরুদ্ধারের লক্ষ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং এই হুমকি নিরপেক্ষ করতে কিংডম প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশ দুটি জোটবদ্ধ হয়ে লড়াই করলেও ২০১৯ সাল থেকে কৌশলগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, আমিরাতের বিরুদ্ধে সৌদির এই নজিরবিহীন কঠোর ভাষা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ দুটির মধ্যে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X