কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের

‘ম্যাডলিন’ নামে এই ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিতে রয়েছেন পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী। ছবি : সংগৃহীত
‘ম্যাডলিন’ নামে এই ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিতে রয়েছেন পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা একটি ছোট নৌযানকে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

রোববার (৮ জুন) বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে এ নির্দেশ দেন। ‘ম্যাডলিন’ নামে এই ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিতে রয়েছেন সুপরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী।

এই শান্তিপূর্ণ মিশনের উদ্দেশ্য গাজায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ত্রাণবাহী নৌযানটি পরিচালনা করছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি) নামে একটি প্রো-প্যালেস্টাইন জোট। ৬ জুন সিসিলি থেকে যাত্রা শুরু করে এটি বর্তমানে মিসরের উপকূলের কাছে অবস্থান করছে।

নৌযানে থাকা যাত্রীদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানসহ আরও মানবাধিকারকর্মী। গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং অবরোধ ভাঙতে প্রতীকীভাবে অংশ নিচ্ছেন তিনি।

ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটজ এই ফ্লোটিলাকে ‘হামাসপন্থী প্রচার’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ম্যাডলিন গাজায় পৌঁছাতে পারবে না- এ নিয়ে আইডিএফকে আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, গাজার ওপর নৌ অবরোধ ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে অপরিহার্য। এই অবরোধ কেউ ভাঙতে পারবে না।

ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, নৌযানটিতে প্রতীকী ত্রাণসামগ্রী রয়েছে- যার মধ্যে চাল ও শিশুখাদ্য প্রধান। তারা জানায়, গাজা উপকূল থেকে এখনও প্রায় ২৯৬ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘ম্যাডলিন’। সংগঠনটির মুখপাত্র হাই শা উইয়া বলেন, আমরা আশঙ্কা করছি, ইসরায়েল যে কোনো সময় বাধা দিতে পারে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেনাবাহিনী ইতোমধ্যে ‘ম্যাডলিন’ নৌযানকে আটকানোর পরিকল্পনা করেছে। সেটিকে পথেই থামিয়ে আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

উল্লেখ্য, ২০১০ সালে তুরস্কের নেতৃত্বাধীন গাজাগামী ‘মাভি মারমারা’ বহরে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হন। এবারও আন্তর্জাতিক মানবিক মিশনের বিরুদ্ধে একই ধরনের কঠোর পদক্ষেপের আশঙ্কা দেখা দিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X