কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে দেশে পাঠাল ইসরায়েল

গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত
গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ ও জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে গাজামুখী ফ্লোটিলার ৪০টির বেশি নৌযানকে সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। নৌযানগুলোতে থাকা প্রায় ৪৭০ জন মানবাধিকারকর্মীকে আটক করা হয়। পরে অনেক সদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তবে আটককেন্দ্রে থাকা অবস্থায় কিছু কর্মী অভিযোগ করেছেন, তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করা হয়েছিল।

ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার অভিযানকে ‘পিআর স্টান্ট’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত মানবাধিকারকর্মীদের আইনগত অধিকার রক্ষা করা হয়েছে এবং কর্মীরা মিথ্যা প্রচার চালাচ্ছেন।

এবারের ঘটনায় গ্রেটা থুনবার্গকে দ্বিতীয়বার ফেরত পাঠানো হলো। এর আগে তিনি সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এবারও সমুদ্রপথে অভিযান ব্যর্থ হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ফেরত পাঠানো ১৭১ জনকে গ্রিস ও স্লোভাকিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

ফ্লোটিলার নৌবহরের মানবাধিকারকর্মীরা গাজার ওপর আরোপিত নৌ-অবরোধ ভাঙতে চেয়েছিলেন এবং ফিলিস্তিনিদের কাছে প্রতীকী ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটকে দেয় এবং কর্মীদের আটক করে। পরে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।

সূত্র : বিবিসি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X