বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ
সিএনএন’র নিরাপত্তা বিশ্লেষক

ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ংকর

নেতানিয়াহু ও খামেনি। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু ও খামেনি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ংকর। এমনটি মনে করেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র নিরাপত্তা বিশ্লেষক।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা বিশ্লেষণ করে সিএনএন-এর নিরাপত্তা বিশ্লেষক বেথ স্যানার বলেন, ইসরায়েল ইরানের সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধ করছে। ফলে তারা স্বভাবতই ব্যাপক প্রতিশোধ বা প্রতিরোধের আশা করেই হামলা শুরু করেছে। তার মানে যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইসরায়েলের।

তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের শীর্ষস্থান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। তারা ইরানের জেনারেল স্টাফ প্রধান পদমর্যাদার কর্মকর্তা হত্যা শুরু করেছে। এটি খুব, খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে (কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়)। অন্য কথায় আমাদের (মার্কিন) জয়েন্ট চিফস অফ স্টাফের মতো লোক মেরে ফেলেছে ইসরায়েল। আপনি কল্পনা করতে পারেন যুক্তরাষ্ট্রে এমন হলে আমেরিকানরা কী করবে?

শুক্রবার ভোরে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষক বলেন, ইসরায়েল এটাই আশা করছে। গতবারের চেয়েও একটি বিশাল এবং অনেক বড় প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান। কারণ ইরান এখন অস্তিত্বের হুমকির মুখে রয়েছে।

ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেখারচি।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আবুলফাজল শেখারচি বলেছেন, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এই হামলার জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X