কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে ইসরায়েল : এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : রয়টার্স
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : রয়টার্স

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা হচ্ছে ‘স্পষ্ট উসকানি’ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অস্থিরতা ও বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খবর রয়টার্সের।

শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, নেতানিয়াহু ও তার গণহত্যার নেটওয়ার্ক যে হামলাগুলো চালাচ্ছে, তা আমাদের সমগ্র অঞ্চল ও বিশ্বকে অগ্নিগর্ভ করে তুলছে।’

তিনি আরও বলেন, ‘আংকারা এ অস্থিরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’

এদিকে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরানে ও আশেপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ, এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

অন্যান্য অনেক ভবন ও স্থাপনাও সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। অপারেশন ‘রাইজিং লায়ন’ নামের এই হামলায় আরও কয়েকটি পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

অন্য দিকে হামলা চলাকালে ইরানও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করে, কিন্তু ওগুলো লক্ষ্যে পৌঁছার আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X