কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৩:১৯ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

বেন গুরিয়ন বিমানবন্দর। পুরনো ছবি
বেন গুরিয়ন বিমানবন্দর। পুরনো ছবি

ইসরায়েলে রোববার (১৫ জুন) স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মেহের নিউজ ওই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তবে স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।

এ ছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরে ইরান হামলা করেছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি বাহিনী।

বিবিসি জানায়, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থাগুলো উত্তর উপকূলীয় বন্দর শহর হাইফার ‘একটি বসতিতে’ ইরানি হামলার খবর পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তির ক্ষতি হয়েছে।’

হাইফা শহরে চালানো ইরানি হামলার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরটির রাতের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরাইলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা জনসাধারণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং ঘটনাস্থলে পুলিশের নির্দেশাবলি মেনে চলতে অনুরোধ করছি।’

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলিদের তাদের নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরাইলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X