কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৩:০৫ এএম
অনলাইন সংস্করণ

সামরিক অভিযানে গাজায় ৪৩১ ইসরায়েলি সেনা নিহত 

ইসরায়েলি সেনা। পুরোনো ছবি
ইসরায়েলি সেনা। পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১ জন।

সোমবার (১৫ জুন) দক্ষিণ গাজা উপত্যকায় অভিযানের সময় বিস্ফোরক ডিভাইসের আঘাতে তিনি নিহত হোন। নিহত ওই সেনা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রিজার্ভ সদস্য ছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

সেনাবাহিনী জানিয়েছে নিহত সৈনিকের নাম সিপিটি তাল মোভশোভিৎজ। ২৮ বছর বয়সী এই সেনা রিউতের ৭০৮৬তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন।

প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, একটি ভবনের ভেতরে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে মোভশোভিৎজ নিহত হয়েছেন। সবশেষ এ মৃত্যুর মাধ্যমে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩১ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। গাজায় শাসকগোষ্ঠীর হাতে এখনও ৫৩ জন জিম্মি রয়েছে- এর মধ্যে আইডিএফ নিশ্চিত করেছে যে অন্তত ৩৩ জন মারা গেছেন। তবে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আর তিনজনের অবস্থা নিয়ে গভীর শঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X