কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ডাকে যুক্তরাষ্ট্র কি সাড়া দেবে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে এবার বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রায়োরিটিজ ফাউন্ডেশনের নীতিনির্ধারক পরিচালক বেঞ্জামিন ফ্রিডম্যান।

এ সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করছে বলেই ধারণা তার। তবে তিনি জানান, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের উচিত এই সংঘাতে জড়ানো এড়িয়ে চলা।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি এ সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এক বিপর্যয়। যদি ইরান যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটিতে হামলা করে বা উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলোর ওপর আক্রমণ চালায়, সে ক্ষেত্রেই এ সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার একটি সম্ভাবনা তৈরি হবে। যদিও এর মানে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যেতে হবে এমন না। তবুও এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। আমি মনে করি ইরান এ ঝুঁকি সম্পর্কে জানে, আর এ কারণেই এখন পর্যন্ত তারা এ ধরনের হামলা থেকে দূরে রয়েছে।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছায়ও এ সংঘাতে জড়াতে পারে। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কিছু লোক ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট এবং তাদের সাহায্য করতে আগ্রহী। তাই বেঞ্জামিন ফ্রিডম্যান মনে করেন, ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে, তাহলে যুক্তরাষ্ট্র সেই ডাকে সাড়া দিতেও পারে।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রায়োরিটিজ ফাউন্ডেশনের এ নীতিনির্ধারক পরিচালক বলেন, ‘তবে আমি আশা করি সেটা হবে না। আমি মনে করি, এটি এক ধরনের শাসনব্যবস্থা বদলের যুদ্ধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আমি আশা করি, ট্রাম্প প্রশাসন এটা বুঝবে এবং যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াবে না।’

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X