বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু ধ্বংস করার ক্ষমতা আছে কি ইসরায়েলের?

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র পাহারা দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ছবি : সংগৃহীত
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র পাহারা দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানের স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ সদস্য বারবারা স্ল্যাভিন। এজন্য তাদের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দরকার বলেও আলজাজিরাকে জানান তিনি।

তিনি বলেন, ‘ইসরায়েলিরা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা। কিন্তু তারা সেটা করতে পারছে না যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা যা দেখছি, তা হলো ইসরায়েল এক ধরনের চাপ দিচ্ছে; যাতে যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করে। অন্যদিকে, খবর আসছে যে ইরান দ্রুত বিশ্ব কূটনীতিতে ফিরে আসার কথা বলছে।’

তিনি মনে করেন না যে মার্কিন প্রেসিডেন্ট চান যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়াক। কিন্তু ইসরায়েল স্পষ্টতই ইরানে হামলা চালিয়ে যেতে চায়। আর ইরানও পাল্টা হামলা করছে। এখন পর্যন্ত কেউ এই পরিস্থিতি থামাতে পারছে না।

তিনি বলেন, ‘ট্রাম্পও এখন পর্যন্ত ইসরায়েলকে থামাতে আগ্রহী বলে মনে হচ্ছে না।’

এদিকে, ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফোরদোতে হামলা করার ক্ষমতা রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের— এমন তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

মধ্য ইরানে কওম শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রে রয়েছে অগ্রবর্তী ঘূর্ণন যন্ত্র বা সেনট্রিফিউজ, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রটি ভূপৃষ্ঠের অন্তত ৮০ থেকে ৯০ মিটার গভীরে রয়েছে।

লেইটার বলেছেন, আকাশ থেকে যদি ফোরদোতে হামলা করতেই হয়, তাহলে যে বোমা দরকার সেটা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করে ওয়াশিংটন চায় কি না।

বিশেষজ্ঞরা বলছেন, একটা হামলায় সম্পূর্ণ কেন্দ্রটি নিশ্চিহ্ন করা অনিশ্চিত। সামরিক বিশেষজ্ঞ পিটার লেটন ও সিএনএনের বিশেষজ্ঞ সেডরিক লেইঘটন বলেন, পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে অনেকবার হামলা চালাতে হতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X