কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে এগিয়ে আসছেন পুতিন

আরব আমিরাতের সঙ্গে টেলিফোনে আলাপ করেন ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
আরব আমিরাতের সঙ্গে টেলিফোনে আলাপ করেন ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়ে মধ্যস্থতার করার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এ প্রস্তাব দেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুই নেতাই ‌‘গভীর উদ্বেগ’ ও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। তিনি আমিরাতের প্রেসিডেন্টকে এই ইস্যুতে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার আলোচনার বিষয়েও অবহিত করেন।

উভয় নেতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে জড়িত থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সক্রিয়তা বাড়াচ্ছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে রাশিয়ার প্রভাব বজায় রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

এর আগে গত ১৬ জুন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি জানিয়েছে, দুই নেতা অবিলম্বে ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X