কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার জেনেভায় এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে একটি জার্মান কূটনৈতিক সূত্র। জর্ডান ভিত্তিক রয়্যাল নিউজ এই খবর প্রকাশ করেছে।

সূত্র জানায়, আলোচনার আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে জার্মানির জেনেভায় স্থায়ী মিশনে পৃথক বৈঠক করবেন ইউরোপীয় মন্ত্রীরা। এরপর তারা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মূল আলোচনা শুরু করবেন।

গত সপ্তাহে ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার পর, ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো।

যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো জানাননি, মার্কিন বাহিনী ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেবে কি না। তার এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জার্মান কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় যুক্তরাষ্ট্রও সমন্বয়কারী ভূমিকা পালন করবে। মূল লক্ষ্য হলো ইরানকে এই আশ্বাস দেওয়া যে, বিশ্ব সম্প্রদায় তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ সীমারেখার মধ্যেই রাখতে চায় এবং সেই উদ্দেশ্যেই গঠনমূলক আলোচনায় বসা হচ্ছে।

বৈঠকের পর, বিশেষজ্ঞ পর্যায়েও আরও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ইসরায়েল বারবার বলে আসছে, তাদের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ গবেষণা ও শক্তি উৎপাদনের উদ্দেশ্যে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X