কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:২৮ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আরবদের যে ‘কলঙ্ক’ ঘোচাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসরত ইহুদিরা রেডিও সেটের সামনে বসে আছেন। দিনটি ১৯৪৭ সালের ২৯ নভেম্বর। ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতিসংঘে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে ভোটাভুটির জন্য। ফিলিস্তিনকে ভাগ করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে এই ভোটাভুটি। সে জন্য রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ।

ইহুদিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতিসংঘ থেকে কী খবর আসে সেটা শোনার জন্য। যখন তারা শুনলেন যে জাতিসংঘের ভোটাভুটিতে এই প্রস্তাব পাস হয়েছে, তখন ইহুদি এলাকাগুলোতে চলছিল প্রবল উচ্ছ্বাস। এত দিনে তারা একটি আলাদা ভূখণ্ড পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সেটির স্বীকৃতি দিয়েছে।

ইহুদিরা যেখানে আনন্দ-উল্লাস করছিল, তার ঠিক কিছুটা দূরে আরবদের গ্রামগুলো বিষাদ ও হতাশায় ছেয়ে গিয়েছিল। তারা এটা আশঙ্কা করছিল অনেক দিন থেকেই। আরবরাও এই ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপর থেকে শুরু হয় ইহুদিদের ফিলিস্তিন ভূমি দখল আর হত্যার লিলাখেলা।

ঘটনা ঘটেছিল ১৯৬৭ সালের জুনে। ঠিক ৫৮ বছর আগে। ইসরায়েলের সঙ্গে ছয় দিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরব দেশগুলো—অর্থাৎ সিরিয়া, মিশর ও জর্ডান। ৫৮ বছর পরের সেই জুনে সেই ‘কলঙ্ক’ মুছে দিল ইরান।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েল-ইরানের মধ্যে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে।

গত প্রায় ছয় দশক ধরে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর সহায়তায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ইসরায়েল ক্রমাগত আঘাত করেও সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ‘ধরাশায়ী’ করতে পারেনি।

অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবং সেগুলো সফলভাবে আঘাত হানছে।

অনেকের কাছে মনে হতে পারে, ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে থেকে ইরান আরবদের সেই শোচনীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে।

ব্রিটানিকার তথ্য বলছে, ছয় দিনের তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল ১৯৬৭ সালের ৫ জুন। তা স্থায়ী হয়েছিল ১০ জুন পর্যন্ত। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিসরের সিনাই ও গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর ও জেরুসালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

এতে আরও বলা হয়, ১৯৬৭ সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোয় বোমা ফেলে। সে সময় ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ছয়টি মিগ যুদ্ধবিমান ভূপাতিত করে। মিসর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে।

সে বছরের মে মাসে মিসর জর্ডানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করলে ইসরায়েল মিসরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। মিসরের হাত থেকে সিনাই ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।

এরপর সিরিয়াকে গোলান মালভূমি থেকে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও জেরুসালেম দখল করে। পরে সেই আরব দেশগুলোর মধ্যে মিসর ও জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর নেমে আসে নিপীড়নের খড়গ।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান। শুধু তা-ই নয়, ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয়নীতি প্রণয়ন করে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে শাহ আমলের ঘনিষ্ঠ মিত্র ইরান। এরপর থেকেই একে অপরকে 'অস্তিত্বে জন্য হুমকি' ভাবতে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ দুটি।

১৯৭৯ থেকে ২০২৫ সাল। এই ৪৬ বছর ধরেই চলেছে একে অপরের প্রতি বিষোদগার। দুই পক্ষ একে অপরকে ধ্বংসের হুমকি। সেই হুমকি শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় গত ১৩ জুন।

গত শুক্রবার গভীর রাতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইসরায়েল রাত-গভীরে ইরানের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের হত্যা করে। এর পর থেকে বিভিন্ন সামরিক ও পারমাণবিক লক্ষবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে অনেকেই ধারণা করেছিলেন ইরানও হয়ত সেই আরব দেশগুলোর মতো ছয় দিনের মধ্যে পরাজিত হবে।

যুদ্ধের পঞ্চম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে 'নিঃশর্ত আত্মসমর্পণ'র আহ্বান জানালে পরদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশে বলেন, 'ইরানিরা আত্মসমর্পণের জাতি নয়'।

মূলত বাস্তবতা হচ্ছে, সেই আরব দেশগুলোর মতো আজকের ইরানকে ছয় দিনে পরাজিত করতে পারেনি ইসরায়েল। ইরান যেন আরবদের ছয় দিনে পরাজয়ের কলঙ্ক ঘুচিয়ে দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X