কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা, কমান্ডার নিহত

ইসরায়েলের বেয়ারশেবা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থানে ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বেয়ারশেবা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থানে ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।

দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।

আলজাজিরা বলেছে, আমরা যখন আরও তথ্য পাব তখন পাঠকদের জানাব। ইরানি অফিশিয়ালরা এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।

বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১২০টি ভারী বোমা ফেলে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে। সেসব হামলা সফল হয়েছে।

গত কয়েক দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ৬০০ ছাড়িয়ে গেছে। কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতের আপডেট দিচ্ছে না। বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X