কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, আমাদের ইরানি শাসনব্যবস্থার প্রতিটি প্রতীক এবং জনগণের ওপর নিপীড়নে ব্যবহৃত দমনযন্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে। এর মধ্যে রয়েছে বাসিজ মিলিশিয়া এবং রেভল্যুশনারি গার্ড- যারা এই সরকারের ক্ষমতার ভিত্তি।

তিনি আরও বলেন, এই হামলার উদ্দেশ্য কেবল সামরিক সুবিধা অর্জন নয় ; বরং ইরানি সরকারকে অস্থিতিশীল করাও এর অন্যতম লক্ষ্য।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ দেশটির যুদ্ধনীতিতে একটি বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতদিন ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছিল। এখন সে লক্ষ্য স্থানান্তরিত হয়ে সরাসরি সরকার পতনের দিকেই এগোচ্ছে।

এর আগের দিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চাই।

চলমান সংঘাত ও পাল্টা হামলার এই প্রেক্ষাপটে ইসরায়েল নতুন অবস্থান স্পষ্ট করছে, তারা এখন ইরানের নেতৃত্ব কাঠামোতে সরাসরি আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই নীতিগত পরিবর্তন মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত ও রক্তক্ষয়ী সংঘাতের পথ প্রশস্ত করতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X