কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (২০ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরাঘচি ইউরোপীয় কর্মকর্তাদের এক বৈঠকে বলেন, ইসরায়েল ইরানের ওপর বিনা উসকানিতে আগ্রাসন চালিয়েছে। এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, ইসরায়েল ১৩ জুন শুক্রবার ভোররাতে আমার দেশের নিরস্ত্র সামরিক সদস্য, বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং সাধারণ জনগণের ওপর অবৈধ ও অপরাধমূলক হামলা চালিয়েছে। এটি একটি অন্যায় যুদ্ধ, যা আমার জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

আরাঘচি বলেন, ইসরায়েল আমাদের আবাসিক এলাকা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। পরমাণু স্থাপনায় হামলা কেবল যুদ্ধাপরাধ নয়, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা এমন এক সময়ে চালানো হয়েছে, যখন আমরা আমেরিকার সঙ্গে ১৫ জুন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম। এটি কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার ওপর এক নজিরবিহীন আঘাত।

তিনি আরও বলেন, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। নাহলে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক আইনব্যবস্থার ভিত্তিই ধসে পড়বে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ শুরু করে। দেশটি ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ বহু মানুষ শহীদ হন।

এর প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ২০ জুন পর্যন্ত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর অংশ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর মোট ১৬টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X