বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টা, ইসরায়েলের মিশন ব্যর্থ করল ইরান

ইসরায়েলের পতাকা ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টা চালিয়েছে ইসরায়েল। তবে দেশটির এ মিশন ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান।

শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দা বাহিনী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যা প্রচেষ্টা প্রতিরোধে সফল হয়েছে। দেশটি এই চক্রান্তকে ‘একটি বড় ইসরায়েলি ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধ এবং আরাকচি জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুতির মধ্যে এমন তথ্য সামনে এসেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, আরাঘকচির উপদেষ্টা মোহাম্মদ হোসেইন রঞ্জবারান এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, ইরানি গোয়েন্দারা এই হত্যাচেষ্টার ষড়যন্ত্র উদ্ঘাটন করে তা ব্যর্থ করে দিয়েছে।

তিনি লিখেছেন, মায়ের মাটির অজানা সৈনিকদের (ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা) নিরাপত্তা ব্যবস্থার জন্য না হলে, হয়তো কয়েক দিন আগেই তেহরানে এই বড় ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়িত হয়ে যেত। আলহামদুলিল্লাহ, তা ব্যর্থ হয়েছে।

রঞ্জবারান আরও জানান, জেনেভা সফরের ঘোষণা আসার পর থেকেই ইসরায়েলি হামলার আশঙ্কা বেড়েছিল। তবে তিনি বলেন, সাইয়্যেদ আব্বাস আরাঘচি নিজেকে পররাষ্ট্র দপ্তরের প্রধানের চেয়ে মাতৃভূমির একজন সৈনিক বলে মনে করেন।

উল্লেখ্য, সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইরানের একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি তিন দশকের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক কূটনীতিতে তিনি ইরানের মুখ্য আলোচক হিসেবে বিশ্বপর্যায়ে পরিচিত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X