কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে নতুনভাবে হামলা শুরু ইসরায়েলের

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের হামলা-পাল্টা হামলা চলছে। এই উত্তেজনার মধ্যে আবারও নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল।

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) ভোররাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীনে পরিচালিত ইয়াং জার্নালিস্টস ক্লাব। খবর আল জাজিরার।

একই সময়ে ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক অবকাঠামোর ওপর আঘাত হেনেছে। তবে ঠিক কোন স্থাপনাগুলোর ওপর এই হামলা হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।

বুশেহার শহরে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। ফলে এলাকাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার খবরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিশ্লেষক মহল।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের এই নতুন হামলা গত কয়েক সপ্তাহ ধরে চলা ইরান-ইসরায়েল পাল্টা হামলার ধারাবাহিকতা এবং পরবর্তী ধাপ- যা সরাসরি সামরিক অবকাঠামোর ওপর আঘাতে গড়িয়েছে।

তবে ইরান সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরিস্থিতি এখনো উন্নয়নশীল এবং আরও তথ্য পর্যায়ক্রমে পাওয়া যাবে।

বিশ্লেষকরা বলছেন, এই নতুন হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়াতে পারে, বিশেষ করে যদি পাল্টা জবাবে ইরান নতুন করে হামলা চালায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X