কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:৪২ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলার পর দ্রুত বাড়ল তেলের দাম, আরও বাড়বে!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে মার্কিন বিমান হামলার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। বাজার খোলার পরপরই ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ডব্লিউটিআই- উভয়ের দাম বেড়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়।

এএফপির খবরে বলা হয়, পরে কিছুটা কমলেও সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলার, যা ২ দশমিক ২ শতাংশ বেশি। আর ডব্লিউটিআই ছিল ৭৫ দশমিক ৯৮ ডলার, যা ২ দশমিক ১ শতাংশ বেশি।

জাপানের এমইউএফজি ব্যাংকের অর্থনীতিবিদরা জানিয়েছেন, এ যুদ্ধ কতদিন চলবে বা কী পরিণতি হবে— সে অনিশ্চয়তা থেকেই তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১০ ডলার পর্যন্ত বাড়তে পারে। ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তারা প্রতিদিন প্রায় ৩৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। এর মধ্যে প্রায় অর্ধেক রপ্তানি করে, বাকি অংশ দেশেই ব্যবহার হয়।

বাজার পর্যবেক্ষকদের মতে, ইরানের ওপর যে কোনো বড় নিষেধাজ্ঞা বা যুদ্ধ তেলের সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে, যা বিশ্বব্যাপী জ্বালানি দামের ওপর চাপ বাড়াবে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার’

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১০

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১১

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১২

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১৩

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১৪

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৫

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১৬

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৮

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৯

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

২০
X