কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৪৭ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারমাণবিক অস্ত্রে ঝুঁকছে ইরান?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা তেহরানকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যেতে বাধ্য করতে পারে। এ ছাড়া ইরান তাদের পারমাণবিক কার্যক্রম আরও বাড়াতে আগ্রহীও হতে পারে। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই আশঙ্কা করেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস মিলার।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মিলার বলেন, যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম সূত্র জানিয়েছে, হামলার ফলে ইরানের অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের সময় কয়েক বছর পিছিয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি কথা যা ট্রাম্প বাতিল করেছিলেন। সেই চুক্তি হলে ইরানের পারমাণবিক কার্যক্রম অন্তত ১৫ বছর পিছিয়ে যেত।

মিলার লিখেন, ‘যারা আগে ওই চুক্তির সমালোচনা করেছিল, এখন তারাই এই বিমান হামলাকে সমর্থন করছে।’

তিনি আরও যোগ করেন, ‘এ বিতর্ক বাদ দিলেও চুক্তি বেশি কার্যকর নাকি হামলা, তা নিয়ে প্রশ্ন আছে। তথ্য বলছে, হামলা ইরানের জন্য একটি রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। এর ফলে ইরান এনপিটি থেকে বের হয়ে গোপনে পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে। এ ক্ষেত্রে আর আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা থাকবে না তাদের ওপর।’

ইরান এনপিটির সদস্য এবং দেশটি দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অন্যদিকে, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয়, যদিও তারা কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বা এনপিটিতে সই করেনি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X