কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ট্রাম্প থামতে চান না, তিনি আরও এগিয়ে যেতে চান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার পর রিপাবলিকান দলে বিভক্তি দেখা গেছে। সাবেক মার্কিন প্রতিরক্ষা উপসচিব ল্যারি কর্ব বলেন, ট্রাম্প ইরানকে উসকে দিয়েছে। এখন ইরান হয়তো অঞ্চলের মার্কিন সেনাদের ওপর আক্রমণ করতে পারে।

আলজাজিরাকে তিনি বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর বিরক্ত, কারণ তিনি যা বলেন তা করেন না। তিনি বলেছিলেন, তিনি দুই সপ্তাহ সময় দিতে চান যাতে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার সুযোগ থাকে; কিন্তু মাত্র দুই দিন পরই তিনি হামলা চালান।’

তবুও, বেশিরভাগ রিপাবলিকান নেতারা ট্রাম্পকে সমর্থন করে যাচ্ছেন। ল্যারি কর্ব বলেন, ‘অনেকে তার সঙ্গে একমত না হলেও সমর্থন করছেন, কারণ তিনি তাদের প্রেসিডেন্ট এবং তারা পরবর্তী নির্বাচনের চিন্তায় আছেন।’

কর্ব আরও বলেন, ট্রাম্প ইরানের সরকার ফেলার ব্যাপারে দ্বিধায় আছেন।

তিনি বলেন, ‘তিনি দুই দিকেই যেতে চান। তিনি ইরানে হামলা করেছেন, এখন সেই হামলা কতটা সফল হয়েছে, তা বোঝার চেষ্টা করছেন। আবার বলছেন, ইরানের বিরুদ্ধে আরও কিছু করবেন, কিন্তু কী করবেন তা স্পষ্ট করছেন না। তার উপদেষ্টারা বলছেন, তারা তিনটি গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করে সফল হয়েছেন। কিন্তু ট্রাম্প থামতে চান না, কারণ এখন তিনি এগিয়ে আছেন। তিনি আরও এগোতে চান।’

এদিকে ইরানে মার্কিন বিমান হামলার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। বাজার খোলার পরপরই ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ডব্লিউটিআই—উভয়ের দাম বেড়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআইর দাম ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়।

এএফপির খবরে বলা হয়, পরে কিছুটা কমলেও সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলার, যা ২ দশমিক ২ শতাংশ বেশি। আর ডব্লিউটিআই ছিল ৭৫ দশমিক ৯৮ ডলার, যা ২ দশমিক ১ শতাংশ বেশি।

জাপানের এমইউএফজি ব্যাংকের অর্থনীতিবিদরা জানিয়েছেন, এ যুদ্ধ কতদিন চলবে বা কী পরিণতি হবে—সে অনিশ্চয়তা থেকেই তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১০ ডলার পর্যন্ত বাড়তে পারে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X