কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

হামলার পর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার আগে আগাম সতর্কবার্তা দিয়েছিল ইরান। তেহরান সময়মতো সতর্ক করে দেওয়ায় কোনো প্রাণহানি হয়নি। এ জন্য ইরানকে ধন্যবাদ জানান তিনি।

সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের দুর্বল প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম এবং সফলভাবে তা প্রতিহত করেছি। তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই—আগে থেকেই আমাদের সতর্ক করায় কোনো হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘তাদের প্রতিক্রিয়া ছিল খুবই দুর্বল, যা আমরা অনুমান করেছিলাম।’

এর আগে, সোমবার ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন ঘাঁটির দিকে ছুটে যায়। প্রত্যক্ষদর্শীরা সেখানে বড় ধরনের বিস্ফোরণের কথা জানান। তবে কাতার সরকার জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইরানের দাবি, এই হামলা ছিল ‘ধ্বংসাত্মক ও শক্তিশালী’, তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন—এতে কোনো সেনা নিহত বা আহত হয়নি। আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র ও কাতারকে আগাম বার্তা পাঠায়। এর ফলে সময়মতো প্রস্তুতি নিয়ে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় বাংকার-বাস্টার বোমা ফেলায় উত্তপ্ত হয়ে ওঠে তেহরান। এরপরই প্রতিশোধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এ হামলা চালায় ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X