কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও ভালি আসর সড়কের কাছে চালানো হামলায় নিহত হন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে প্রেস টিভি দাবি করে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এর ফলে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এ ঘটনার পর তেহরানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

এর আগে, আজই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে এ যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।

ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলে হামলা করেছে ইরান। মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X