কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ঘাঁটিতে হামলার পর বদলে গেল তেলের বাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও এ ধরনের পতন বিশ্ব বাণিজ্যের জন্য স্বস্তির। বাজার বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিকভাবে জ্বালানি সরবরাহে বড় কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনাও বর্তমানে নেই।

দ্য গার্ডিয়ান জানায়, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম সোমবার (২৩ জুন) এক লাফে ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮.৫১ ডলারে দাঁড়ায়। এই দরপতনের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে। যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ একে প্রতীকী আখ্যা দিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ধারণা করা হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়াতেই ইরান পাল্টা ব্যবস্থা নিয়েছে।

হরমুজ প্রণালি বন্ধের জন্য ইরানি পার্লামেন্টে ভোট পাস হলেও, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুট এখনো সচল রয়েছে। প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে সরবরাহ হয় বৈশ্বিক জ্বালানি বাজারে।

বিশ্লেষকরা বলছেন, ইরান এখনই হরমুজ প্রণালি বন্ধ করার মতো চরম পদক্ষেপ নেবে না। কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ বলেন, ‘এটা এমন এক পরিস্থিতি যেখানে ইরান তুলনামূলকভাবে কম সংঘাতময় পথ বেছে নিচ্ছে। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম।’

তেলের বাজারে অস্থিরতা তৈরি হলেও বিশ্ব শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক দেখা যায়নি। নিউইয়র্কের এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ০.৬ শতাংশ এবং ডাও জোন্স বেড়েছে ০.৫ শতাংশ। অন্যদিকে লন্ডনের এফটিএসই ১০০ সূচক কমেছে ০.২ শতাংশ এবং টোকিওর নিক্কেই ২২৫ সূচক কমেছে ০.১ শতাংশ।

অ্যাগেইন ক্যাপিটালের অংশীদার জন কিলডাফ জানান, ‘এই মুহূর্তে ইরানের লক্ষ্য তেল সরবরাহ নয়। বরং তাদের নজর মার্কিন ঘাঁটি বা ইসরায়েলের বেসামরিক অবকাঠামোর দিকে।’

অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান বিশ্লেষক জন ক্যানাভান বলেন, ‘বছরের শুরু থেকেই ভূরাজনৈতিক নানা অনিশ্চয়তা বাজারকে রীতিমতো ক্লান্ত করে তুলেছে। ফলে বিনিয়োগকারীরা এখন আর সহজে ভীত হয়ে পড়ছেন না।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X