কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত ৯

তেহরানে ক্ষতিগ্রস্ত এলাকা। পুরোনো ছবি
তেহরানে ক্ষতিগ্রস্ত এলাকা। পুরোনো ছবি

ইরানের উত্তরাঞ্চল গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এ হামলায় চারটি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগ, এ ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিবিসির খবরে বলা হয়, গিলান প্রদেশের আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে এ হামলার ঘটনা ঘটে। গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ডেপুটি গভর্নর বলেন, হতাহতদের অন্তত ১৬ জনই নারী ও শিশু।

এদিকে ইরানি গণমাধ্যমের দাবি, নিহতদের মধ্যে পরমাণুবিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদ্দিকি রয়েছেন। যদিও সরকারিভাবে এখনো এ তথ্য নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে। ওই হামলা একই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার প্রকৃত উদ্দেশ্য ও বিস্তারিত এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ এবং পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এ ধরনের হামলার পেছনে ভূমিকা রাখতে পারে।

১২ দিনের টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। সোমবার (২৩ জুন) ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি আনুমানিক ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে।

ছয় ঘণ্টার এ সময়কাল ইসরায়েলে সকাল ৭টায় এবং তেহরানে সকাল ৭টা ৩০মিনিটে শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্ট করে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে যেন এটি কোনো পক্ষই লঙ্ঘন না করে।

ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৪টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল ১২ ঘণ্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (গ্রিনিচ মান ১৬টা) যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েলকে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে। যার ফলে ২৪ ঘণ্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১০

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১১

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১২

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১৩

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৪

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৫

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১৮

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

১৯

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

২০
X