বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২:২৯ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ব্যাপক হামলার নির্দেশ

ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি ওই নির্দেশ জারি করেন। খবর আলজাজিরার।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার আদেশ জারি করেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ। এক বার্তায় আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরই ইরান হামলা করেছে বলে দাবি করা হয়।

এর আগে ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে, ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল।

আরও বলা হয়েছে, প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X