বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০১:১৮ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিংহের মতো জেগে উঠেছিলাম, এবং আমাদের গর্জনে তেহরান কেঁপে উঠেছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক একাডেমিগুলোতে পড়ানো হবে। আমরা ইরানের আরাক, নাতানজ ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছি।’

নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, সংঘাত আপাতত থামলেও ইসরায়েল প্রস্তুত আছে। তার হুঁশিয়ারি, ‘ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে, তাহলে আমরা আবারও তা ধ্বংস করে দেব। আমাদের এই মিশন তখনই শেষ হবে, যখন অপহৃত ইসরায়েলি সেনাদের ফিরিয়ে আনা হবে এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা হবে।’

পাল্টা দাবি তেহরানের

অন্যদিকে, ইরানও যুদ্ধের পর নিজেদের বিজয় দাবি করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

তেহরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল-যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে; কিন্তু তা সম্ভব হয়নি। বরং ইরান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের প্রতিরোধের মুখে ইসরায়েল ও তাদের মিত্ররা পিছু হটতে বাধ্য হয়েছে। রাজনৈতিক ও সামরিক দিক থেকে এটাই আমাদের বিজয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করে, এরপর ইসরায়েল। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিরশেবা শহরে চারজন নিহত হন। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X