কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাত থামছে না, উল্টো আরও জটিল রূপ নিচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে তিনি ইসরায়েলের আচরণে ‘অসন্তুষ্ট’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প এক বার্তায় ইসরায়েলকে সতর্ক করে বলেন, বোমা ফেলানো বন্ধ করুন, আপনার পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনুন!

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি তেহরানে ‘তীব্র হামলা’র নির্দেশ দিয়েছেন। তার দাবি, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি আবার হামলা চালায়, তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।

এদিকে সোমবার ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া বলে জানায় তেহরান।

ইরান দাবি করেছে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তাদের দেশে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩টি শিশু রয়েছে। আহত হয়েছে আরও ৩ হাজারের বেশি। অপরদিকে ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন।

বর্তমান পরিস্থিতির নিরিখে যুদ্ধবিরতির ঘোষণা এলেও সংঘাত থামছে না—উল্টো আরও জটিল রূপ নিচ্ছে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X