কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

আকাশে ছোড়া রকেট। পুরোনো ছবি
আকাশে ছোড়া রকেট। পুরোনো ছবি

এবার ইরাকে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কিরকুক বিমানবন্দরে এ হামলা হয়েছে। এতে একাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার (০১ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরাকের উত্তরের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে রোববার রাতে কাতিউষা রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। একই সময়ে আরও একটি রকেট শহরের একটি বাসায় আঘাত হেনেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউষা রকেট আঘাত হেনেছে। এতে দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। এ সময় ছোড়া একটি রকেট বিস্ফোরিত হয়নি।

তিনি আরও বলেন, আরেকটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ায় একটি বাড়িতে আঘাত হেনেছে। এতে বসতবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। হাশেদ আল-শাবি হলো সাবেক ইরানপন্থি আধাসামরিক বাহিনীর একটি জোট। গোষ্ঠীটি এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র সরকারি সংবাদমাধ্যম আইএনএ নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুটি রকেট কিরকুক বিমানবন্দরের সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এরমধ্যে একটি রানওয়ের কাছে পড়েছে এবং অপরটি শহরের একটি বাড়িতে আঘাত করে। তবে এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত সপ্তাহে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা হয়। সরকার জানিয়েছে, ড্রোন হামলার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কোনো দোষীকে চিহ্নিত করা যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X