কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছে। এতে সীমান্তবর্তী নিরিমসহ আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। খবর শাফাক নিউজের।

রোববার (৭ জুলাই) রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে রকেটটি ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রকেট হামলার পর হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া নিরিম ও আইন হাশলোশা এলাকায় ১১৪ মিমি রাজউম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এ হামলা এমন সময় হলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেষ্টার পাশাপাশি সংঘাতও অব্যাহত রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X