বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) এক ভাষণে তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে, যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে।’

যখন গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে তখন এরদোয়ানের এই মন্তব্য করেন। বর্তমানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধের ফলে খাদ্য, পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ চরম সংকটে।

তার মন্তব্যে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে।

গাজা সংকট নিয়ে এরই মধ্যে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এরদোয়ান বরাবরই ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক এবং তিনি এ ঘটনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দীর্ঘদিনের নিপীড়নের অংশ হিসেবে তুলে ধরছেন।

মঙ্গলবার জনসমক্ষে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ে যারা চুপ থাকছে, তারা ইসরায়েলের এই অপরাধের অংশীদার।’

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করা এবং খাদ্য সহায়তা পৌঁছানো।

তুরস্ক গাজায় জরুরি মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত এখনই পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখা।

অন্যদিকে, ইসরায়েল জানায়, গাজায় তারা কেবল সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের দাবি, হামাস বেসামরিক স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

সূত্র: ইরান প্রেস

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X