কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে।

রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব।

গাজায় চলমান যুদ্ধকে 'গণহত্যা' বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে।

হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে—ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে, তাদের জাহাজও হুমকির মুখে পড়বে।

তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X