কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

আবারও মুখোমুখি সিরিয়া ও ইসরায়েলের কর্মকর্তারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও মুখোমুখি হতে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি ও ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে এএফপিকে জানিয়েছে কূটনৈতিক একটি সূত্র। খবর শাফাক নিউজের।

সূত্র জানায়, বৈঠকে মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হবে। একই দিনে আল-শিবানি মস্কো সফরেও যাচ্ছেন।

এটি দুই দেশের মন্ত্রীদের মধ্যে দ্বিতীয় বৈঠক। গত সপ্তাহে প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের প্রথম সাক্ষাৎ হয়।

সম্প্রতি দামেস্ক স্বীকার করেছে, ইসরায়েলের সঙ্গে তারা পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য ১৯৭৪ সালের গোলান বাফার জোন নিয়ে স্বাক্ষরিত বিচ্ছিন্নকরণ চুক্তির পুনর্বহাল।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, সিরিয়ার সঙ্গে শান্তি ও স্বীকৃতি চুক্তির বিষয়ে নতুন নীতিগত চিন্তা করছে তেলআবিব।

উল্লেখ্য, ইসরায়েল আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী এবং ককেশাস অঞ্চলে সক্রিয় কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করছে।

বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তারা গোলান মালভূমির জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনেও প্রবেশ করে দক্ষিণ সিরিয়ায় একাধিক সামরিক অভিযান চালিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X