কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের অবস্থা জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষকে’ দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির নিশ্চিত করেছেন যে, গাজা সিটিতে স্থল অভিযান এরই মধ্যে শুরু হয়েছে। তিনি জানান, আমাদের অভিযান আরও তীব্র হবে।

গত মাসে নেতানিয়াহু এ পরিকল্পনার অনুমোদন দেন, যদিও এ নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়—বিশেষ করে জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও ৬০ হাজার রিজার্ভ সেনা ডাক দিয়েছেন এবং ২০ হাজারের মেয়াদ বাড়িয়েছেন। এতে করে বর্তমানে সক্রিয় রিজার্ভ সেনার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার।

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় পূর্ণমাত্রার আক্রমণ হলে ভয়াবহ ‘মানবিক সুনামি’ দেখা দেবে, কারণ সেখানে সাধারণ মানুষের পালানোর কোনো পথ নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে ৬৩ হাজার ৬৩৩ জন এবং আহত হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার ৯১৪ জন। এর মধ্যে অন্তত ২ হাজার ৩০৬ জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে। একই সঙ্গে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে, যাদের মধ্যে ১৩০টি শিশু।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X