মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ

পটুয়াখালীর মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে ইলিশ মাছটি বিক্রি হয়। ছবি : কালবেলা
পটুয়াখালীর মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে ইলিশ মাছটি বিক্রি হয়। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়া একটি ইলিশ বিক্রি হয়েছে ৬ হাজার ৯০ টাকায়। মাছটির ওজন দুই কেজি ১০০ গ্রাম।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি বিক্রি হয়। কেজিপ্রতি মাছটির দাম দাঁড়ায় প্রায় ২ হাজার ৯০০ টাকা।

জানা গেছে, গত সোমবার পহেলা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। মাছটি মহিপুর আড়তে আনা হলে স্থানীয় জনতার ভিড় জমে যায়।

মাছটির ক্রেতা ছগির আকন বলেন, সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে এলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। যদি নিয়মকানুন মেনে মাছ ধরা হয়, তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X