কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় কুচকাওয়াজে যেসব অস্ত্রের প্রদর্শন করল চীন

কুচকাওয়াজ অনুষ্ঠানে চীনের নতুন অস্ত্র প্রদর্শন। ছবি: রয়টার্স
কুচকাওয়াজ অনুষ্ঠানে চীনের নতুন অস্ত্র প্রদর্শন। ছবি: রয়টার্স

মহাআয়োজনে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠান পালন করছে চীন। এতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিশ্বের ২৪ দেশের প্রতিনিধিরা। খবর রয়টার্স

জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের তিয়েনানমেন স্কোয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে চোখ ধাঁধানো নতুন নতুন সমরাস্ত্রের প্রদর্শনী করেছে চীন। যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, মানুষ হত্যাকারী ড্রোন।

এই কুচকাওয়াজে চীন প্রথমবারের মতো সমুদ্র, ভূমি ও আকাশ থেকে একযোগে নিক্ষেপযোগ্য পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের উন্মোচন করে। যার মধ্যে ছিল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জিংলেই-১, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জুলাং-৩ এবং স্থল থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডংফেং-৬১ (ডিএফ-৬১) এবং ডংফেং-৩১।

চীন সংবাদমাধ্যম সিনহুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় চীনের নতুন অস্ত্রগুলো একটি কৌশলগত ভূমিকা রাখবে। এছাড়া কুচকাওয়াজে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও উন্মোচন করা হয়। যার মধ্যে রয়েছে- ইংজি-১৯, ইংজি-১৭ এবং ইংজি-২০। এগুলো মার্কিন এয়ারক্রাফট বহনকারী জাহাজ ধ্বংসে সক্ষম।

ওই কুচকাওয়াজে চীন ড্রোন বিধ্বংসী অস্ত্রেরও প্রদর্শন করে। যার মধ্যে রয়েছে- ক্ষেপণাস্ত্র বন্দুক, উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র। এছাড়াও পানির নিচে চলতে সক্ষম ড্রোনের প্রদর্শন করার পাশাপাশি মনুষ্যবিহীন হেলিকপ্টার, সাবমেরিন এবং জাহাজের প্রদর্শনী করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X