বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় ১২ আইনজীবী কারাগারে

আওয়ামী লীগপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
আওয়ামী লীগপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন- মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার পর আওয়ামীপন্থি আইনজীবীরা লোহার রড, জিআই পাইপসহ অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলসহকারে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসবাবপত্র, ইলেকট্রনিকস ও অন্যান্য মালামাল ধ্বংস করে দেয়।

এ ঘটনায় চলতি বছরের ৩০ এপ্রিল রাতের দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ১৫৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল আমিন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারনামীয় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X