কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত হাঁটলে কি ডায়াবেটিসের মাত্রা কমে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া রোগগুলোর মধ্যে অন্যতম টাইপ-টু ডায়াবেটিস। অনিয়মিত জীবনযাপন, দীর্ঘসময় বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাবকে এ রোগের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা নিয়মিত হাঁটার পরামর্শ দেন। তবে প্রশ্ন হচ্ছে, দ্রুত হাঁটা কি সত্যিই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে?

পুষ্টিবিদ ও ফিটনেস বিশেষজ্ঞ শিখা সিং বলেন, টাইপ-টু ডায়াবেটিসের মূল সমস্যা হলো শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া। দ্রুত হাঁটার অভ্যাস এ সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঘণ্টায় অন্তত ৪ কিলোমিটার গতিতে হাঁটলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। কারণ, brisk walk বিপাকক্রিয়া উন্নত করে, অতিরিক্ত চর্বি ঝরায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনে।

সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনীষা অরোরা জানান, প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলেই রক্তে শর্করার মাত্রা ১৫ থেকে ২০ মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত কমতে পারে। দ্রুত হাঁটার সময় শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়, মাংসপেশি সহজে গ্লুকোজ ব্যবহার করতে পারে এবং প্রদাহ কমে আসে।

অন্যদিকে ডা. সুরেন্দ্র পাল সিং বলেন, ধীরে হাঁটার সুফল থাকলেও দ্রুত হাঁটার উপকারিতা অনেক বেশি। তার মতে, প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট brisk walk করা উচিত। ধীরে ধীরে হাঁটার গতি বাড়ালে শুধু ডায়াবেটিস নয়, হৃদরোগ ও শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকিও কমে।

চিকিৎসকদের মতে, দ্রুত হাঁটা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি পদ্ধতি। তবে এর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি। নিয়মিত brisk walk আর সুষম খাবার মিলেই শরীর-মন দুটোই থাকবে সুস্থ ও কর্মক্ষম।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১০

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১১

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১২

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৩

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৪

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৫

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৬

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৮

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯

১৯৭১ : একটি গ্রামের গল্প

২০
X