কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

ইরাকের পতাকা। ছবি : সংগৃহীত
ইরাকের পতাকা। ছবি : সংগৃহীত

ইরাকের সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জানিয়েছে, সংশোধিত সাধারণ ক্ষমা আইন অনুযায়ী সম্প্রতি ৩৩ হাজার ৫৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা অনুপস্থিতিতে রায় ছিল, তাদেরও ক্ষমার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকার জানিয়েছে, এ সময় প্রায় ৩৭ বিলিয়ন দিনার ও ৩৪ মিলিয়ন ডলার জরিমানা ও অর্থদণ্ড রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এসেছে।

শুধু ২১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মুক্তি পেয়েছে ১৯ হাজারের বেশি বন্দি, যদিও তখন যোগ্য ছিলেন ৯৩ হাজারেরও বেশি।

২০২৫ সালের জানুয়ারিতে পাস হওয়া আইনটি প্রথমে ফেডারেল কোর্ট স্থগিত করেছিল। পরে ফেব্রুয়ারি ও মার্চে আদালতের নির্দেশে দেশব্যাপী কার্যকর হয়।

সুন্নি রাজনৈতিক দলগুলো একে জাতীয় পুনর্মিলনের পথে অগ্রগতি বলছে। তবে শিয়া গোষ্ঠীগুলোর অভিযোগ, এতে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কিছু লোক ফাঁকফোকর দিয়ে ছাড়া পেতে পারে।

নিরাপত্তা কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, সন্ত্রাসবাদ, সহিংস অপরাধ, মাদক পাচার ও বিদেশিদের বিরুদ্ধে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্তরা এই আইনের আওতায় আসবে না। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X